
কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটি আরবী শিক্ষা উন্নয়ন কর্মসূচির আলোকে ঢাকা মিরপুর তালিমুল উম্মাহ মারকাজুস সালেহীন হাজী রোড কমার্স কলেজ সংলগ্ন এতিমখানায় পবিত্র কুরআন শরীফ কায়দা ও তবারক বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন রবি,বিশিষ্ট লেখক,গবেষক ও রাজনীতিবিদ তসলিম উদ্দীন রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহামুদ বিন সামাদ,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী,উইলস ট্রাভেলস এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মোস্তফা কামাল আজাদী।
প্রায় ১০০ জন এতিমদের কায়দা ও ৬ পিস কুরআন শরীফ এবং তবরাক বিতরণ করা হয়।
মোনাজাত ও দোয়া মাহাফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও প্রতিষ্ঠানের পরিচালক মুফতী শোয়াইব আহমেদ কাসেমী।
Leave a Reply