1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১, উদ্ধার ৯১৫০ পিস পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার ৩ সরাইপাড়া দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি চোরাই রাবার উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আজগর সালেহীকে হত্যার হুমকি! ঢাকা মিরপুরে কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন পালিত

সরাইপাড়া দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগরীর সরাইপাড়ায় দারুন্নাজাত হিফয, মডেল ও গার্লস মাদরাসার যৌথ উদ্যোগে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা এনামুল হক শিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা আগ্রহের সঙ্গে উপভোগ করেন এবং বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষাসহায়ক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওলানা আশিক উল্লাহ ও মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর আহমেদ গুডু, দিদারুর রহমান সুমন, মোহাম্মদ আশরাফ খাঁন, এস এম দিদারুল হক, মনজুর কাদের, সাইফুল ইসলাম, রাজু খাঁন, আলমগীর আলম, মো. বাবুল, অভিভাবক রেজাউল করীম, ফয়সাল ইজদানি ও ইমাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ক্বিরাত, হামদ-নাত, আরবি ও ইংরেজি কথোপকথন এবং বক্তৃতা পরিবেশন করে। শিক্ষার্থীদের এসব পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা ক্বারী মুহাম্মাদ শেখ ফরিদ পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, ক্রীড়া, বক্তৃতা, বিতর্ক ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বছরব্যাপী বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শেষে মিলাদ, দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট