1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১, উদ্ধার ৯১৫০ পিস পূর্বাশার আলো’র ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, ” আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না।” বোয়ালখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার ৩ সরাইপাড়া দারুন্নাজাত মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি চোরাই রাবার উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আজগর সালেহীকে হত্যার হুমকি! ঢাকা মিরপুরে কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন পালিত

বোয়ালখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার ৩

  • সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান (৫৫), পৌর যুবলীগ নেতা মো. হোসেন (২৪) এবং পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাকপুরা এলাকায় আরাকান সড়কে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই মিছিলে আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় এবং দক্ষিণ জেলা নেতাদের ছবিসংবলিত ব্যানার ব্যবহার করা হয়। এ ঘটনার জেরে সন্ত্রাসবিরোধী আইনে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সেই মামলার এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত তিনজনকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া অপর একটি মামলায়ও আব্দুস সোবহান অভিযুক্ত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট