1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবারণায় আত্মশুদ্ধির শিক্ষা ও কঠিন চীবরের দানমহিমা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার সৈয়দ আহমদ মাইজভান্ডারির দ্বিশত বেলাদত বার্ষিকীতে চরণদ্বীপে মাহফিল ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন ও লিবার্টি ক্লাবের দুইদিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প। পটিয়ায় নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন ও লিবার্টি ক্লাবের দুইদিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প।

  • সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ পঠিত

 

আ‌মিনুল হক রিপনঃ

জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যায় আক্রান্ত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রামে দুই দিনব্যাপী এক বিশেষ বিনামূল্যে সার্জারি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ‘অঙ্গীকার’ সেবা কার্যক্রমের অংশ হিসেবে ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (DCF) এবং লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের (LDC) যৌথ উদ্যোগে, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির সহযোগিতায়, ‘ক্লেফট বাংলাদেশ’ (Cleft Bangladesh)-এর আর্থিক সহযোগিতায় ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) নগরের আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
দুই দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, লিও লায়ন কো-অর্ডিনেটর লায়ন মো লোকমান ও লায়ন্স জেলার শীর্ষ নেতৃবৃন্দ, লায়ন্স জেলার রিজিনাল চেয়ারপারসন (হেডকোয়ার্টার অ্যাডমিন) লায়ন কাজী আলী আকবর জাসেদ এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন রিদওয়ানুল করিম রঞ্জুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রিজিওনাল চেয়ারপার্সন লায়ন, কাজী আশেক ই ওয়াহেদ, লায়ন নুর মোহাম্মদ মানিক, ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা ফরহাদুল হক, লায়ন মো ফজলুল হক, লায়ন মুহাম্মদ আসাদ উল্ল্যাহ, লায়ন আমিনুর রহমান কাল্টু, সদস্য লায়ন শেখ মো আহসান, লায়ন কাজী তারেক মঈনুদ্দিন, লিও জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার।
আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা ফ্রি সার্জারি ক্যাম্পের সার্জারি টিম লিডার ঢাকা থেকে আগত প্রখ্যাত প্লাস্টিক সার্জন প্রফেসর ডা মো কামরুজ্জামান এর টীম বিনামূল্যে জটিল এই অস্ত্রোপচার পরিচালনা করবেন দেশের খ্যাতিমান জাতীয় প্লাস্টিক সার্জন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এই সেবামূলক কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে থাকবেন ডিসেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের (DCF) চেয়ারম্যান লায়ন কাজী আলী আকবর জাসেদ, সেক্রেটারি লায়ন ডা ফরহাদুল হক, জয়েন ট্রেজারার জাফর উদ্দিন প্রমুখ।
এই মানবিক প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে বাছাইকৃত ৩৫ জন সুবিধাবঞ্চিত শিশু থেকে বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জনদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ৩০ জনের অস্ত্রোপচার ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করা হবে। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাবের স্থায়ী এই সেবা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসেই অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে এ ধরনের জটিল চিকিৎসা সেবা দিয়ে আসছে ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (DCF) এবং লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের (LDC), ক্লেফট বাংলাদেশ এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঠোঁট কাটা ও তালু কাটা শিশুরা সমাজে বহু বছর ধরে অবহেলা ও মানসিক কষ্টের মুখোমুখি হয়। সঠিক সময়ে সামান্য একটি অস্ত্রোপচার তাদের মুখে হাসি ফোটাতে এবং স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ করে দিতে পারে। চট্টগ্রাম বিভাগসহ আশেপাশের অঞ্চলের অসচ্ছল পরিবারগুলোকে প্রতি মাসের ক্যাম্পের নির্ধারিত দিনে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে উপস্থিত হয়ে বা ০১৪৪১৬৬৭৬৭২ নম্বরে যোগাযোগের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট