1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ

আবৃত্তিশিল্পী জাহান বশিরকে দেখতে ছুটে গেলেন কবি গোলাম মাওলা জসিম

  • সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪৫৪ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের ৯০ এর দশকের প্রখ্যাত আবৃত্তিশিল্পীদের মধ্যে অন্যতম জাহান বশির।আবৃত্তি ও সংগঠনকে আগলে রেখেছেন, আপাদমস্তক সাংস্কৃতিক ও সাংগঠনিক চর্চায় নিজেকে মনোনিবেশ করেছেন তিনি।গড়ে তুলেছেন আন্তর্জাতিক শিল্পী মৈত্রী সংগঠন বিশ্বভরা প্রাণ। সেই প্রতিথযথা আবৃত্তিশিল্পী জাহান বশীর গত ২৩ অক্টোবর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে মিরপুরে হার্ট ফাউন্ডেশনের ৭নং ওয়ার্ডের ১৬ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী রয়েছেন।তবে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক ।
আর সেই শয্যাশায়ী স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও সংগঠক জাহান বশির কে দেখতে ও মানসিক এবং আর্থিক সহযোগিতা নিয়ে ঢাকায় ছুটে গেলেন দুই বাংলার জনপ্রিয় কবি ও লেখক গোলাম মাওলা জসিম।এ বিষয়ে কবি গোলাম মাওলা জসিম জানান,এতো বছর সাংস্কৃতিক চর্চা করে চট্টগ্রাম সহ সারাদেশেই অনেক আবৃত্তিশিল্পী ও সংগঠক তৈরির কাজে নিরলস পরিশ্রম করে গেছেন এই মানুষটি।দীর্ঘদিন একই সাথে সাংস্কৃতিক চর্চায় যুক্ত আছি।খুবই কাছ থেকে দেখেছি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার ত্যাগ তিতিক্ষা।

তিনি এভাবে উন্নত চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় নেবে তা আমরা হতে দেব না। আমাদের তথা সংস্কৃতিকর্মী এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের তার উন্নত চিকিৎসার ব্যাপারে আন্তরিকতার সহিত এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন গোলাম মাওলা জসিম।

এর আগে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব
আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্রোপাধ্যায় জাহান বশিরকে দেখতে ছুটে গিয়েছিলেন হাসপাতালে ।সাথে ছিলেন কবি ইমরোজ সোহেল,সাংস্কৃতিক সংগঠক শাহাদাত হোসেন নিপু সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

অতি শীঘ্রই তার অপারেশন করতে ডাক্তার পরামর্শ দিয়েছেন এবং তার সুস্থতা কামনা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাহান বশিরের পরিবার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট