1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত সংগীত শিল্পী শহীদ ফারুকী পটিয়ার আলোকিত সন্তান। ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -মুহাম্মদ আলী

  • সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৯১৭ পঠিত

একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, যৌতুকের জন্য গৃহবধূ হত্যা এইসব খবর এখন নিত‍্য দিনের শিরোনাম। প্রতিদিনই কোন না কোন এলাকায় ধর্ষণের মতো ঘটনা ঘটছেই। আর এই জঘন্যতম কাজে শিশু, বয়স্ক নারী সহ এমনকি মানসিক ভারসাম্যহীণ নারী পর্যন্ত রেহাই পাচ্ছে না এই ধরণের কিছু নরপশুর হাত থেকে।

ধর্ষণ প্রতিরোধে শুধুমাত্র আইন করলেই হবে না। ধর্ষণ বন্ধ করতে হলে দেশের বেহায়াপনা অপসংস্কৃতি, অশ্লীলতার পর্ণমুভির সহজলভ্য করার বিরুদ্ধেও আওয়াজ তুলতে হবে।তাই সমাজ সচেতনতার কোন বিকল্প নেই, শুধুমাত্র আইন প্রণয়ন করে হবেনা আইনের সঠিক প্রয়োগ ও দ্রুত বিচার কার্য সম্পাদন করতে হবে। যেই দেশের আইনে ধর্ষকদের ফাঁসির কথা লেখা আছে সেখানেও ধর্ষণ হয়, হয়ত তা সংবাদে আসে না।
ধর্ষণ প্রতিরোধে দেশের সকল সামাজিক, রাজনৈতিক সংগঠন,নারী- পুরুষ সকলে মিলে ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামুলক ক‍্যাম্প পরিচালনা অব‍্যাহত রাখতে হবে এবং সকল, নারী-পুরুষ সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট