1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত সংগীত শিল্পী শহীদ ফারুকী পটিয়ার আলোকিত সন্তান। ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া। শতবর্ষী রাস্তা দখলের অভিযোগে অবরুদ্ধ ১৫-২০টি সনাতনী পরিবার: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

তৃনমুল নারী সাংবাদিকতায় বিশেষণ অবদানের জন্য আর জে এফ সম্মাননা পেলেন প্রকৌ.দিলু বড়ুয়া জয়িতা

  • সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৪৯ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

আরজেএফ’র বিজয় উৎসব ২০২১ “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচরণ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অবঃ) এম হারুন-অর-রশীদ বীর প্রতীক।
প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল এফএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ শাফিউর রহমান কাজী, আরজেএফ’র সহ-সভাপতি সালাম মাহমুদ, যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান আজাদী, সাংগঠনিক সম্পাদক জামাল সিকদার, দপ্তর সম্পাদক কবি মাহবুব আরা দুলু, জাতীয় পরিষদের সদস্য মোঃ ছানাউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ইতিহাস৭১ডট টিভির প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা সহ বেশ কজন গনমাধ্যম কর্মীকে স্মারক সম্মাননা প্রদান করা হয় ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট