1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ। চট্টগ্রামে টানা ভারী বর্ষণে স্থবির চট্টগ্রাম,২৪ ঘণ্টায় ৩৩১ মিমি বৃষ্টিপাতের রেকর্ড কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক: মোস্তানছিরুল হক চৌধুরী

মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ

  • সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৫১৪ পঠিত

১৭ জানুয়ারি রোজ সোমবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম দারুল উলুম ফাতেমা মডেল মাদ্রাসায় জঙ্গি, সন্ত্রাস, মাদক, যৌতুক বাল‍্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনমুলক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মোঃ আবু নাছের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ, মূখ্য আলোচক ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথি বলেন, জঙ্গি সন্ত্রাস দমনে সরকারের পাশাপাশি সচেতন মহলের এগিয়ে আসা জরুরী। তাই জঙ্গি দমনে দলমত নির্বিশেষে রাজনৈতিক, অরাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সকলে এক যোগে কাজ করতে হবে।
এই সময় ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন, জঙ্গি সন্ত্রাস দমন করতে হলে সচেতনতার বিকল্প নাই। আর এই সচেতনতা প্রচারে মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করানো সম্ভব হলে অনেকাংশেই জঙ্গি দমন সম্ভব হবে বলে আশা ব‍্যক্ত করেন তিনি। এতে আরও বক্তব্যে রাখেন, ফাউন্ডেশনের অর্থ সচিব হাফিজুর রহমান, পরিচালক, শামসুন নাহার সামু, দারুল উলুম ফাতেমা মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন, ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলের শিক্ষক মোঃ জিয়াউল হাসান সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
এই সময় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট