1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

বিনয়তায় নুরুচ্ছফা তালুকদার মানুষের হৃদয়ে রেখাপাত করে গেছেন: রেজাউল করিম চৌধুরী

  • সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১৬ পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর মেয়র আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী বলেছেন মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অত্যন্ত সজ্জন ও বিনয়ি ব্যক্তি ছিলেন। উনি একজন প্রতিথযশা আইনজীবী হিসেবে আদালত পাড়ায় খ্যাতি ছিল। খ্যাতিমান হওয়া সত্ত্বেও তাঁহার বিনয়তা অনুকরণীয়। তিনি বিনয়তার মাধ্যমে মানুষের হৃদয়ে রোখাপাত করে গেছেন। কখনো আত্মপ্রচারণায় লিপ্ত ছিলনা তিনি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বাবা মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। রাঙ্গুনিয়া পৌরসভার এড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করেন।
চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতির আহবায়ক প্রফেসর নুরুল আনোয়ারের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সাবেক ডীন প্রফেসর সেকান্দর হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, মরহুমের সন্তান সমাজ হিতৈষি ও শিক্ষানুরাগী খালেদ মাহমুদ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহির আহমদ চৌধুরী, অধ্যক্ষ আবু ইউসুফ ও সিএসকে সিদ্দিকী প্রমুখ।
চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরে অত্যন্ত দুঃর্দিনে আমাদের ছেলেরা বিভিন্ন মামলার আসামী হয়ে জেলে ছিল। আমাদের টাকা পয়সা নাই, সেই সময়ে কিছু আইনজীবী ছিল আমাদের যারা আইনি সহায়তার পাশাপাশি অর্থ সহায়তাও দিতেন। তাদের মধ্যে নুরুচ্ছফা তালুকদার ছিল অন্যতম।
তিনি বলেন, এডভোকেট নুরুচ্ছফা তালুকদার মুক্তিযদ্ধের একজন সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে নুরুচ্ছফা তালুকদারের অবদান বাদ দিয়ে লেখা যাবেনা। অকৃপণচিত্তে স্মরণ করতে হবে তাঁর অবদান, আজ তিনি দুনিয়ায় নেই, তবে তিনি যোগ্য সন্তানদের রেখে গেছেন। নুরুচ্ছফা তালুকদারের মত ব্যক্তিরা সমাজকে শাণিত করেছে।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, কর্মগুণে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার সর্বগ্রহনযোগ্য ব্যক্তি হিসাবে অমর হয়েছেন। এই কীর্তিমান ব্যক্তি সমাজের আলোকিত মশাল, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তাঁর আদর্শের সেই আলোকে ধারন করে এগিয়ে গেলে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ বাস্তবায়িত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট