1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই পটিয়ায় বসতঘরে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা চুরির অভিযোগ পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা আজ, বিহারে বিহারে নানা আয়োজন পটিয়ায় আবদুছ ছালাম  সওদাগরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ভারতে সংবর্ধিত পটিয়ার মেয়ে বৃষ্টি দে মাধবপুরে লাখো শ্রোতার সমাগম, হাইলাকান্দিতে পেলেন বিশেষ সম্মাননা ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স ভূজপুরে হবে: সরোয়ার আলমগীর এমপি প্রবারণায় আত্মশুদ্ধির শিক্ষা ও কঠিন চীবরের দানমহিমা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮১ পঠিত

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা গেন্ডারিয়া ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজীর সঞ্চালনায় এবং শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাতৃভাষা আমাদের প্রাণের ভাষা আর এই ভাষার মান রক্ষায় প্রাণ দিয়ে গেছেন সালাম,বরকত, রফিক,জব্বার সহ আরও অনেকেই। আর এই ভাষা সৈনিকদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। তাই দেশের সকল ক্ষেত্রে ১০০% বাংলা লেখা প্রচলিত করতে পারলেই ভাষা সৈনিকদের আত্মা শান্তি পাবে বলে মেনে করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন, মানবিক পুলিশ এস আই নাছির, ফাউন্ডেশনের ঢাকা দক্ষিণের সমন্বয়ক ও গেন্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি কাজল বেগম, মোঃ ইয়াছিন, সাদিয়া জাহান সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট