1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল বোয়ালখালীতে মসজিদের মাইকের মেশিন চুরি আগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: ডা. শাহাদাত চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে স্পেলিং বি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব

চন্দনাইশে সাতবাড়িয়া নাজিরহাট উচ্চ বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধের অভিযোগ।

  • সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৭৮২ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নাজিরহাট বহুমুখি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির কয়েকজন ছাত্রী বোরকা ও নেকাব পড়ে ক্লাশে আশায় অশ্লীল মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

গত ২৭ ফেব্রুয়ারি রবিবার দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্র ক্লাসে এ ঘটনা ঘটলে ২৮ ফেব্রুয়ারি বিষয়টি গড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে। এদিন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া, রিপা আকতার, কলি আকতার,জান্নাতুল নাঈম ও এ্যাভি আকতার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহাকে তদন্তের জন্য দেয়া হয়।

অভিযোগ সূত্রে জানাযায়, ঐ দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া ইংরেজি প্রথম পত্র ক্লাসে কয়েকজন ছাত্রীকে বোরকা ও নেকাব পড়া অবস্থায় দেখলে কেন পড়েছে বলে চিৎকার করে অশ্লীল গালি-গালাজ ও বাজে মন্তব্য করে।ভবিষ্যতে পড়ে আসলে স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেড় করে দিবে বলে হুমকি প্রদান করে। এসময় ভুক্তভোগী ছাত্রীদের কান্নায় ক্লাসে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ে।অভিযোগে ইতিপূর্বে অনেক ছাত্রীদের এ ধরনের হেনস্তা করার কথাও উল্লেখ আছে।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান “আমি ক্লাসে গিয়ে দেখি ১৫/২০ জন ছাত্রী বিভিন্ন রঙের বোরকা পড়ে আসে,তাদের বলি ক্লাসে বোরকা যেন স্কুল ড্রেসের সাথে মিলিয়ে পড়ে”। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন
কুমার সাহা জানান ” বিষয়টি সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট প্রদান করবো দ্রুত সময়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট