1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন ১৬ ফ্লাইটে ৬ হাজার হজযাত্রী সৌদি আরবের জেদ্দা যাবেন বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

সিলেটে “সম্প্রীতির ইফতার বিতরণ” সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন

  • সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৯৬ পঠিত

মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর উদ্যোগে রবিবার ২৪ এপ্রিল বিকাল সাড়ে ৪ ঘটিকায় সিলেট মহানগরীর নয়াসড়কস্থ হযরত মানিকপীর (রঃ) মাজার প্রাঙ্গনে সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের মানবিক উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দের আর্থিক সহযোগিতায় পবিত্র রমজানে ৩৫০(তিনশত পঞ্চাশ) জন রোজদারদের মাঝে ” সম্প্রীতির ইফতার বিতরণ” করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান এর সুযোগ্য সন্তান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু। উদ্বোধক ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, আরো ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক, দৈনিক ইনফো বাংলা ও স্বাধীন নিউজ সিলেট ব্যুরো প্রধান, মানবতার ফেরিওয়ালা উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, মৃণাল কান্তি দাশ, পলাশ বড়ুয়া, মহিবুর রহমান একাডেমির শিক্ষক পথিক রাসেল, শিক্ষক কামরুজ্জামান, শিক্ষক দীপক অধিকারী, সদস্য আবদুল মালেক, শিপন আহমেদ, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
পবিত্র ঈদুল ফিতর(রমজান মাসে) উপলক্ষে আমাদের কার্যক্রমঃ ১.একজন এতিম মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান সম্পন্ন হয়েছে। ২. বিভিন্ন স্থানে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে ৩.গরীর অসহায় মানুষের মাঝে মানবিক উপহার হিসেবে “ঈদ উপহার বিতরণ “৪.একজন অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান
আমরা উক্ত মানবিক কাজে আসন্ন রমজানের ঈদে গরীব, অসহায়, এতিম মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের মধ্যদিয়ে পবিত্র রমজানের মাসের মানবিক কার্যক্রম শেষ করা হবে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট