1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই পটিয়ায় বসতঘরে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা চুরির অভিযোগ পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা আজ, বিহারে বিহারে নানা আয়োজন পটিয়ায় আবদুছ ছালাম  সওদাগরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কবিতাঃ ঈদ এলো’রে -লায়ন এম এ ছালেহ্ 

  • সময় রবিবার, ১ মে, ২০২২
  • ৮৪৫ পঠিত

ঈদ এলো’রে
-লায়ন এম এ ছালেহ্

দুইটি বছর পরে, নতুন জামা পড়ে
ঈদ এলো’রে ফিরে, আবার নতুন করে।

ছিলনাতো হাসি খুশি, সে সব ঈদের দিনে
ঈদ কেটেছে কান্না ভরা, নতুন জামা বিনে।

করবেনাকো কুলাকুলি, ধরবেনাকো হাত
এমন করে কেটে গেল, দুটি ঈদের রাত।

রবের কাছে শুকরিয়া, এমন দিনের জন্য
ঈদকে পেয়ে আগের মতো, হলেম যে ধন্য।

মনে পড়ে সেসব দিনের, বিষাদ মাখা স্মৃতি
যারা ছেড়েছে এ পৃথিবী, করোনার বিরহ কৃতি।

আবার মিলাবে হাতে হাত, করবে আলিঙ্গন
আবারও আনন্দে ভরে উঠবে, বাড়ীর অঙ্গন।

শিশু কিশোর যুব বৃদ্ধার, ঈদ হোক অনাবিল
সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্বে যেন, দরাজ হয় দিল।

পৃথিবীর যত মানুষ সবে, শান্তিতে বিরাজ হোক
নতুন দিনের সূচনা হোক, কাটিয়ে সেই শোক।

সেসব ঈদের দিনগুলো যেন, না আসেগো ফিরে
সুখের গল্প লেখা হয় যেন, সবার আপন নীড়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট