1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন দুই বোন তৃষা ও তিস্তা সঙ্গীত নিয়ে যেতে চান অনেক দুর

কবিতাঃ ঈদ এলো’রে -লায়ন এম এ ছালেহ্ 

  • সময় রবিবার, ১ মে, ২০২২
  • ৭৯৪ পঠিত

ঈদ এলো’রে
-লায়ন এম এ ছালেহ্

দুইটি বছর পরে, নতুন জামা পড়ে
ঈদ এলো’রে ফিরে, আবার নতুন করে।

ছিলনাতো হাসি খুশি, সে সব ঈদের দিনে
ঈদ কেটেছে কান্না ভরা, নতুন জামা বিনে।

করবেনাকো কুলাকুলি, ধরবেনাকো হাত
এমন করে কেটে গেল, দুটি ঈদের রাত।

রবের কাছে শুকরিয়া, এমন দিনের জন্য
ঈদকে পেয়ে আগের মতো, হলেম যে ধন্য।

মনে পড়ে সেসব দিনের, বিষাদ মাখা স্মৃতি
যারা ছেড়েছে এ পৃথিবী, করোনার বিরহ কৃতি।

আবার মিলাবে হাতে হাত, করবে আলিঙ্গন
আবারও আনন্দে ভরে উঠবে, বাড়ীর অঙ্গন।

শিশু কিশোর যুব বৃদ্ধার, ঈদ হোক অনাবিল
সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্বে যেন, দরাজ হয় দিল।

পৃথিবীর যত মানুষ সবে, শান্তিতে বিরাজ হোক
নতুন দিনের সূচনা হোক, কাটিয়ে সেই শোক।

সেসব ঈদের দিনগুলো যেন, না আসেগো ফিরে
সুখের গল্প লেখা হয় যেন, সবার আপন নীড়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট