1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত পটিয়ায় পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ, বৃদ্ধার দুটি দাঁত উপড়ে ফেলার অভিযোগ পটিয়ায় ভূমি অফিসে দালাল আটক, ৪ দিনের কারাদণ্ড বোয়ালখালীতে মেধস মুনির আশ্রম পরিদর্শনে ডিসি-এসপি, দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা কল্পলোক আবাসিক এলাকায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৪ দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২১ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি: চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের (সিআইএস) সায়েন্স ফেয়ার-২০২৬ ১৫ অক্টোবর বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত ক্যামব্রিজ ও জাতীয় শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ বিজ্ঞানমেলায় প্রায় ৩০টি সৃজনশীল ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়।

প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল এক্সপ্লোর মাই ফাইভ সেন্সেস, স্মার্ট ডিসিশন ফর আ সেফার জার্নি, ডে অ্যান্ড নাইট, সোলার সিস্টেম, ফিজিক্স অব ম্যাটার, সেভ দ্য এনভায়রনমেন্ট, ইউসফুল প্রোডাক্টস অবটেইন্ড ফ্রম প্ল্যান্টস, স্টপ গ্লোবাল ওয়ার্মিং, স্মার্ট উইমেন সেফটি মডেল, রিনিউএবল অ্যান্ড নন-রিনিউএবল এনার্জি থ্রিডি মডেল, আর্টিফিশিয়াল ব্রেইন, ইউটিলাইজেশন অব সানলাইট টু রিডিউস ইলেকট্রিসিটি কনজাম্পশন, হাইড্রোলিক ব্রিজ, রোবট ওয়ার্কিং মডেল উইথ কার্ডবোর্ড, কেমিক্যাল রিঅ্যাকশন: কালার চেঞ্জ এবং ইলেকট্রিসিটি জেনারেশন ইউজিং আ ম্যাগনেট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. রেজাউল আজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের জয়েন্ট সেক্রেটারি ও একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পগুলো অতিথিদের মুগ্ধ করে। তাঁরা ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে এগিয়ে যেতে তাঁদের উৎসাহিত করেন।

বিজ্ঞানমেলার কনভেনর ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা মিসেস সুফিয়া বেগম এবং কো-কনভেনর ছিলেন সিনিয়র শিক্ষিকা মিসেস ফাতেমাতুজ জোহরা পুষ্প। সায়েন্স ফেয়ার কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসানের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

বার্তা প্রেরক-
প্রফেসর মো. আবুল হাসান
অধ্যক্ষ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুল
চান্দগাঁও, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট