1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৭১৮ পঠিত

আমিনুল হক রিপনঃ

১৫ অক্টোবর শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম আগ্রবাদস্থ অভিজাত রেস্তোরায় সম্পূর্ন ভিন্ন আঙ্গিকে মনোরম পরিবেশে তথ্য প্রযুক্তি সংস্থা
“চকবোর্ড” কর্তৃপক্ষের সহিত বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
“চকবোর্ড” কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব মোহাম্মদ কামরুল ইসলাম।
“চক বোর্ড,র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে “চক বোর্ড “কর্তৃপক্ষ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন যাবতীয় কর্মকান্ড তথ্য প্রযুক্তির এর মাধ্যমে অতি সহজে কম খরচে,কম পরিশ্রমে কিভাবে হাতের মুঠোয় এনে শিক্ষক ছাত্র,ছাত্রী,অভিভাবক উপকৃত হতে পারেন এবং সাথে সাথে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর উপস্থিতি,লেখাপড়ার মান সহ যাবতীয় বিষয় সহজে অভিভাবক বৃন্দ জানতে পারেন সে বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাধারণ সম্পাদিকা লায়ন লুবনা হুমায়ুন সুমি,”চকবোর্ড ” এর তরুন প্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবস্থাপক সাইদুল কবির সাদ,প্রধান নির্বাহী আবদুল করিম মর্তুজা,লায়ন মোঃ শিব্বির আহমেদ,প্রধান নির্বাহী সাইফ আহমেদ ও পরিচালক তাসমিয়া শিব্বির।
এতে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষে মুহাম্মদ নুরুল পাশা,মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ আমিনুল হক রিপন,এম এ মতিন,জাহানারা বেগম পায়রা,সুপলাল বড়ুয়া,মোঃ নুরুল আবছার,শিউলি বড়ুয়া,রাহনুমা সুলতানা,রুমানা আকতার,নুরুন নাহার,খাদিজা আকতার,মাহমুদা আকতার,মোঃ শরিফুল ইসলাম,রিয়া বড়ুয়া,মাসুদ রায়হান,তোহিদুল ইসলাম,মোহাম্মদ শাহজাহান, ফোরকান মোস্তফা,জামসেদুল আলম,নাসির উদ্দিন, মোহাম্মদ ইউসুপ,এম এম সুফিয়ান আসরাফ,চকবোর্ড এর কর্মকর্তা সৈকত দেবনাথ,সাইদুল কবির, সুমিত দাস,অনন্না পালিত মৌ সহ প্রমুখ।
প্রধান অতিথি মোঃ কামরুল ইসলাম বলেন বর্তমানে পুরো পৃথিবী তথ্য প্রযুক্তির একক বলয়ে ঘুরছে।প্রযুক্তি মানুষের মধ্যে সহজ যোগাযোগ, সহায়তা চাওয়া,তথ্যে নানা বিষয়ে আদান,প্রদান ও শেখার জন্য নানান ধরণের ভালো, উন্নত ও দ্রুত উপায় প্রদান করছে।
বাংলাদেশ ধীরে ধীরে আধুনিক ও তথ্য নির্ভর হচ্ছে। দিন দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে আমাদের সমাজের ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে বলতে গেলে আমরা প্রতি মিনিটেই প্রযুক্তির ব্যবহার করছি।
সমাজ ও শিক্ষার উন্নয়ন ও অগ্রযাত্রায় তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রণী ভূমিকা রাখছে।
“চক বোর্ড” প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে যে ভুমিকা রাখছে তিনি তার প্রশংসা করেন। পরিশেষে সম্মানিত সভাপতি “চক বোর্ড” কর্তৃপক্ষ সহ সকলকে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট