1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা কর্ণফুলী নতুন ব্রীজে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণধোলায় মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বঙ্গবন্ধুর সমাধি সৌধে মেয়র শেখ মোঃ তোফাজ্জল হোসেন টুটুল ও মুনিরীয়া যুব তাবলীগের প্রতিনিধি দল।

  • সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪১৬ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

বীর বাঙালির অহংকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে মুনিরীয়া যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত করছেন খতিব ও খাদেম আলহাজ্ব মাওলানা সামিউল ইসলাম নবাব

বঙ্গবন্ধুর সমাধি সৌধে মুনিরীয়া যুব তবলীগের খতমে কোরআন ও দোয়া মাহফিল পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে টুঙ্গীপাড়াস্থ জাতির জনক এর সমাধি সৌধে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ এর তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে শুক্রবার(২১ অক্টোবর) দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে মুনিরীয়া যুব তবলীগ কমিটির একটি প্রতিনিধি দল টুঙ্গীপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করেন। দোয়া মাহফিলে উপস্থিত মুনিরীয়া যুব তবলীগ কমিটির কর্মকর্তাগণ এ সময় বঙ্গবন্ধু কর্তৃক ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা উল্লেখ করে ইসলামের প্রচার-প্রসারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।তারা শেখ হাসিনার সরকার ঈদে মিলাদুন্নবীকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।ইসলামকে শান্তি ও মানবতার ধর্ম উল্লেখ করে তারা বলেন আওয়ামী লীগ সরকার দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করে বিশ্ববাসীর নিকট ইসলামের মূল চেতনা ও স্বকীয়তার বার্তা পৌঁছে দিয়েছেন। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, মুনিরীয়া যুবলীগ কমিটির বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিদ্দিকুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কামাল, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ রাশেদ সরওয়ার, মুহাম্মদ মহিউদ্দিন মহিম, মুহাম্মদ আবুল হাশেম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।কাগতিয়া দরবার শরীফের পক্ষ থেকে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স প্লাজা জামে মসজিদের খতিব ও খাদেম আলহাজ্ব মাওলানা সামিউল ইসলাম নবাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট