1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন আইফোনের লোভেই খুন কুবি শিক্ষকের একমাত্র ছেলে! লালমাই পাহাড়ে মিলল রক্তাক্ত মরদেহ, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক আটক। মহামুনি তরুণ সংঘের ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস ব্রিকসের উত্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে।

  • সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৭১৯ পঠিত

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় “মুক্তির গল্প, মুক্তির স্বপ্ন” অনুষ্ঠান।

আজ ২৫ মার্চ, শনিবার সকাল ১০টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের গল্প ও স্বপ্ন নিয়ে আলোচনা। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সিনিয়র সদস্য সুকান্ত দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে। শিশু কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার স্বপ্ন জাগ্রত করতে হবে। নতুন প্রজন্ম আলোকিত হলে দেশ ও সমাজ আলোকিত হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সমাজ সেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগামী হতে হবে। যার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ নির্মাণ সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযুদ্ধ সংসদ পটিয়া উপজেলা কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দীন। তিনি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মুক্তিযুদ্ধের গল্প শোনাতে হবে। মুক্তিযুদ্ধের সঠিল ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শিক্ষা থেকে কোমলমতি শিশুরা বঞ্চিত হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজনীতিবিদ ও সংগঠক রাশেদ মনোয়ার, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রোগ্রাম অফিসার সুলতানা রাজিয়া, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পটিয়া শাখার ম্যানেজার অপারেশন নুরুল হোসাইন, প্রত্যয়ের সিনিয়র সদস্য আবদুল আল মোমেন, শিবু মল্লিক প্রমুখ।
এই সময় অতিথিরা প্রত্যয়ের আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় উৎসব-২০২২ উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা। পরে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট