1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান কবিতাঃ কেমন বাজেট চাই -মো: ওসমান হোসেন সাকিব এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত

এসএসসি পরিবার আয়োজিত “ইতিহাস ঐতিহ্যে পটিয়া” কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ

  • সময় সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬৬২ পঠিত

এসএসসি পরিবার কর্তৃক আয়োজিত “ইতিহাস ঐতিহ্যে পটিয়া” কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, প্রফেসর এ.বি.এম আবু নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ এমদাদুল হাসান। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার গণ্যমান্য ও মানবিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি পটিয়া এডমিন মঈনুল হক মোহন।

অনুষ্ঠানের শুরুতে পটিয়া এসএসসি পরিবারের সম্মানিত এডমিন ও কো-অর্ডিনেটর জয় চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং এসএসসি পরিবার কার্যক্রম গুলো সকলের সামনে তুলে ধরেন।

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠান দর্শকদের উপস্হিতিতে মিলনমেলায় পরিনত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সকল বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যের মাধ্যমে এসএসসি পরিবারের এই ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসএসসি পরিবারের এডমিন জয় চৌধুরী বলেন পটিয়ার ইতিহাস ঐতিহ্যকে সকলের কাছে পৌঁছে দিতে সামনে আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবেন। অনুষ্ঠানে তিনি বলেন গ্রুপের মেম্বার এবং শিক্ষার্থীরাই এসএসসি পরিবারের শক্তি। সবার সহযোগিতায় এসএসসি পরিবার এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের পাশে এসএসসি পরিবার সবসময় পাশে থাকবেন বলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট