1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ; উপাচার্য, চাকসু ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক” জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ।

জামেয়া মহিলা ফাযিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের ও বন্যায় নিহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৭৬৭ পঠিত

১৩-০৮-২০২৩ইং, রবিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী-২৩ ছাত্রীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১ টা হতে মাদরাসা অডিটোরিয়ামে কুরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গজল, মানকাবাত, যৌথ কালামে পরিবেশ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের বক্তব্য প্রদান, আলিম নির্বাচনী পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের কে পুরষ্কার, শিক্ষা ও পরীক্ষা সামগ্রী ছাত্রীদের মাঝে বিতরণ ও দেশের বিভিন্নস্থানে বন্যায় নিহতদের মাগফিরাত কামনা করে ইসালে সাওয়াব মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে- ছাত্রীদের কে সময়ানুবর্তিতার প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান এবং সময়মত পড়াশোনা করে আলিম পরীক্ষার প্রস্তুতি সুসম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ছাত্রীদের কে সুন্দর আদর্শে আদর্শবান, সৎ চরিত্রবান ও ধর্মীয় রীতিনীতি জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হওয়ার জন্য ছাত্রীদের আহবান জানান।
উল্লেখ্য যে, অত্র মাদরাসা হতে এবার আলিম-২০২৩ ইং পরীক্ষায় সর্বমোট ৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে ।

এতে মাদরাসার উপাধ্যক্ষসহ সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশের বিভিন্নস্থানে বন্যায় নিহতদের মাগফিরাত কামনা ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনায় অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট