1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে হাজ্বী তফছির আহমদ স্মৃতি সংসদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৬৭ পঠিত

চট্টগ্রাম নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ হাজ্বী তফছির আহমদ সওদাগর স্মৃতি সংসদের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের সহ-সভাপতি এম রাশেদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর তুহিনের সঞ্চালনায় ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ধৃতিমান আইচ। প্রধান বক্তার বক্তব্য রাখেন এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মাসুদ রানা, দেলোয়ার হোসেন বাচা, শহিদুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট