1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ

” যাকাত আদায় করি ” – মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪০৩ পঠিত

” যাকাত আদায় করি “

রচনায়ঃ মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

যখন থাকিবে কারো
সাড়ে বায়ান্ন তোলা রূপা
যাকাত ফরজ তাঁহার
জানে মুসলিম ভগ্নি-ভ্রাতা।

অথবা থাকিলে কারো
সাড়ে সাত তোলা সোনা
বলিতে পারিবে না সে
আছে তাঁর দেনা।

যাকাত দিতে হইবে
চল্লিশের এক ভাগ
তাহা প্রদান করিতে কেহ
চাহিতে পারিবে না মাফ।

যাকাত পাইবে সদা
আট রকম লোকে
‘নিঃস্ব’ ‘অভাবগ্রস্থ’
আর যাহারা ‘ঋণগ্রস্থ’ দুঃখে।

যাকাত পাইবে ‘আদায়কারী’
আর ‘অন্তর অনুরাগীগণ’
‘দাস মুক্ত করিতে’ ‘জিহাদকারী’
আরও পাইবে ‘মুসাফিরগণ’।

যাকাত প্রদান করা
ইসলামের ‘সেতু’
ধনী-গরিবের ভ্রাতৃ বন্ধন
মুসলিম হেতু।

যাকাত না দিলে কেহ
হইবে অ-বিঃশ্বাসী
কি জবাব দিবে বিধাতার নিকট
হইবে যখন পরকালবাসী!

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দদপুর ,জালালাবাদ,
বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট