1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সানজিয়েকুন ও স্নায়ুর শর্টসার্কিট -অভিলাষ মাহমুদ বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন

“হযরত আলী(রাঃ)” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম(খাজা হাবীব )

  • সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৮৫ পঠিত

“হযরত আলী(রাঃ)”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম(খাজা হাবীব )

কাবাগৃহে জন্ম নিলেন হযরত আলী (রা:) যার নাম
নবী(সা:)-এঁর জবান থেকে ‘আসাদুল্লাহ্’ খেতাব পান।

মা ফাতিমা(রা:) হাসান-হুসাইন (রা:) নবীর প্রিয়জন
হযরত আলী (রা:)সহ তাঁরা ছিলেন ‘পাক পাঞ্জাতন’।

শেরে আলীর বিয়ে হয়েছিল জগত জননীর সাথে
যুবকদের সর্দার হাসান হুসাইন জন্ম নিলেন তাতে।

হিযরত কালে শুয়ে ছিলেন- নবীর বিছানায় রাতে
কাফিরেরা ধোকা খেয়েছিল হযরত আলীর সাথে।

ওহুদ প্রান্তে আহত রাসূলের সেবায় তিনি ছিলেন
সাহসী আলী (রা:) আখেরি নবীর প্রিয়পাত্র হলেন।

বদরের যুদ্ধে তিনি প্রথমেই করেছিলেন অস্ত্রধারণ
সে যুদ্ধে ঈমানদার মুসলমানগণ চুড়ান্ত বিজয়ী হন।

আমর বিন মারহাব ছিলেন- ইহুদী যোদ্ধাদের মহাবীর
খায়বার যুদ্ধে ‘কারারে হায়দার’ কেটেছিল তার শির।

মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী (রা:) ছিলেন
ইসলামের জন্য নিঃস্বার্থ জীবন তিনি বিলিয়ে দিলেন।

শেরে খোদা হযরত আলী (রা:) ছিলেন মহান নেতা
একুশে রমজান শহীদ হয়েছেন জানে মুসলিম শ্রোতা।

তাঁর পবিত্র মাজার শরীফ নাজাত শহরে বিদ্যমান
জিয়ারতে ইরাকে গমন করে দুনিয়ার বহু মুসলমান।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট