1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

“লাইলাতুল ক্বদর” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ পঠিত

“লাইলাতুল ক্বদর”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

হেরা গুহায় নবী (সা:) ধ্যানে মগ্ন রয়
বিধাতার ইচ্ছাতে কুরআন নাযিল হয়।

রমজানে কুরআন নাযিল ক্বদরের রাতে
জিব্রাঈল ওহী আনে আলাক্ব সূরাতে।

ক্বদর সূরা আছে কুরআনে মাওলার
বিশ্বাসে কবুল হয় ইবাদত বান্দার।

‘লাইলাতুল ক্বদর’ হয় বিজোড় রাতে
খুঁজতে হয় তা বিশের পর রোজাতে।

হাজার রাত্রির শ্রেষ্ঠ রাত ‘লাইলাতুল ক্বদর’
নফল ইবাদত করি সবে সারা রাত্রিভর।

এ রাতে জিব্রাঈল আর ফিরিশ্তা সকল
আল্লা’র আদেশে পৌঁছায় তারা শ্রমের ফসল।

সূর্যোদয় পর্যন্ত এ রাত থাকে বরকতময়
ইবাদতে মগ্ন থাকলে ‘রহমত’ পাব নিশ্চয়।

জিকির করি বেশি বেশি ক্বদরের রাতে
নফল ইবাদত করি আল্লা’র ‘রহমত’পেতে।

ইবাদতে মগ্ন থাকেন মু’মিন বান্দাগণ
সুখ-শান্তি সমৃদ্ধির করে আবেদন।

তাহাজ্জুত আদায় শেষে ফরিয়াদ বান্দার
জান্নাতে পৌঁছে যেন পিতা-মাতা তার।

একরাতে পাওয়ার আশায় ইবাদত না করি
আল্লা’র হুকুম পালন করি সারাজীবন ভরি।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট