1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত

অর্থ আত্মসাৎ মামলা দি নিশাত ক্যারিয়ার প্রতিষ্ঠানের মালিক মোস্তাক আহামুদ গ্রেফতার।

  • সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫২ পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম :

অর্থ আত্মসাৎ ও চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী দি নিশাত ক্যারিয়ার প্রতিষ্ঠানের মালিক এম মোস্তাক আহামুদকে কোতোয়ালি থানা এরিয়া থেকে সদরঘাট থানা পুলিশ গ্রেপ্তার করে। সে দি নিশাত ক্যারিয়ার নামে একটি কোম্পানির স্বত্বাধিকারী। ৩ জানুয়ারী- সদরঘাট থানার উপ-পরিদর্শক নয়ন চন্দ্র দাস’র নেতৃত্বে ও উপ-পরিদর্শক আমির হোসেনসহ গোপন সংবাদ পেয়ে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এম মোস্তাক আহামুদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তা ব্যার্থ হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন। অর্থ আত্মসাতের মামলার আসামী এম মোস্তাক আহামুদ চট্টগ্রাম চন্দনাইশ পাঠনদন্ডী গ্রামের আব্দুল মোতালেব’র পুত্র। তার বিরুদ্ধে সি আর মামলা নং- ৩৩৬/২০২১ (খুলশী থানা) চট্টগ্রাম কোর্ট- মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং- ০৫, চট্টগ্রাম করা হলে আদালত আমলে নিয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। মামলাটি করেন শাহ আমিনুল্লাহ ফিলিং স্টেশন পক্ষে জয়লান আবেদিন। উপ-পরিদর্শক নয়ন চন্দ্র দাস জানান আসামী এম মোস্তাক আহামুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা রয়েছে এবং আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী থাকায় তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামিকে গ্রেফতারের পরই আদালতে প্রেরণ করা হয় বলে সদরঘাট থানা সূত্র জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট