1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বাঘাইছড়িতে মানববন্ধন ও স্মারকলিপির প্রধান

  • সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৮৯ পঠিত

 

বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০১৯ সালের ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংস হামলায় নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে, বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত-নিহত পরিবারের পুনর্বাসন বাস্তবায়ন কমিটি” এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আহত ও নিহত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচন শেষে দায়িত্ব পালন করে ফেরার পথে ৯ কিলো এলাকায় সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন নিহত এবং অনেকে আহত হন। ঘটনাটি সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তবে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তাদের পুনর্বাসন ও বিচার নিশ্চিত হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, নিহতদের পরিবার এখনো মানবেতর জীবনযাপন করছে এবং আহতরা প্রয়োজনীয় চিকিৎসা ও আর্থিক সহায়তা থেকে বঞ্চিত। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন, আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ, নিহতদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কমিটির সভাপতি মো. তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম। এছাড়া সংগঠনটির সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। পাশাপাশি পার্বত্য অঞ্চলে ভবিষ্যতে নির্বাচনী নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসন, আর্থিক সহায়তা, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট