1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

অস্ত্র সহ তিনজন ডাকাতকে আটক করলেন বাকলিয়া থানার চৌকস টিম।

  • সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৫৩৩ পঠিত

বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ০৩ (তিন) জন ডাকাত গ্রেফতার করলেন বাকলিয়ার চৌকস টিম।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোঃ শহীদুল ইসলাম তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা মোহাম্মদ আবদুর রহিমের নেতৃত্বে মামলার বাদি এসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং স্পেশাল-নৈশ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) ইসমিট চাকমা ও এএসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ বাকলিয়া থানা এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধের ডিউটি পরিচালনা করাকালে ৩০/০৩/২০২৩ তারিখ রাত্রি ০৩:১৫ ঘটিকায় এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১। মোঃ কাউসার হোসেন (২৬), ২। মোঃ নয়ন হোসেন হৃদয় (২৭) ও ৩। মোঃ মনির (২১)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

গ্রেফতার কালে তাদের হেফাজত হতে ক) ১ট দেশীয় তৈরি একনলা বন্দুক ও ০২টি কার্তুজ, খ) ০১টি স্টিলের টিপ ছোরা, গ) ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়ালসহ ০১ (এক) টি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করে আইনানুগভাবে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের উল্লিখিত নাম-ঠিকানা প্রকাশ করে এবং তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ৫/৬ জন আসামিদের সাথে ঘটনাস্থলসহ রসুলবাগ আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে সমবেত হয়েছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১৮ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট