1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় ধাপে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ।

  • সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯২ পঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষার প্রসারে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছে সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ।
নতুন বছর ২০২৬ ইংরেজির মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ২১.০১.২৬ইং মিরসরাই উপজেলার মিঠাছড়া আবু নগর এলাকায় অবস্থিত সাজেদিয়া মাদ্রাসা ও হেফজ খানা প্রাঙ্গণে ৩য় ধাপে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন জানান সমাজের পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ, খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়, সেই সাথে আদর্শ ছাত্র ও যুব সমাজ অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করে যাচ্ছে এবং এতিম মেয়ের বিয়ের আয়োজন সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এ সময় আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম বলেন, নৈতিকতা, ও মানবিক মূল্যবোধ গঠনে কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়ই পারে একটি আদর্শ, সৎ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি শিক্ষার্থী যেন নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান একসঙ্গে অর্জন করতে পারে এ লক্ষ্যেই আদর্শ ছাত্র ও যুব সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু ও সদস্য কবিতা বলেন, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অতীতেও আমাদের ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সামাজিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অতিথিরা আদর্শ ছাত্র ও যুব সমাজের এই মানবিক ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সমাজের কল্যাণে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ মানবিক কাজে সম্পৃক্ত সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট