1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় খাল থেকে উদ্ধার হওয়া নারী মৃতদেহের পরিচয় মিলল চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩ চট্টগ্রাম ডি‌সি হি‌লে। হাটহাজারীতে শিশুকন্যাকে নিজ হাতে আছাড় মেরে হত্যা করল পাষণ্ড পিতা শান্তিপূর্ণ পরিবেশে বোয়ালখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু চন্দনাইশে বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বর্ষবরণ-বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে এপেক্স বাংলাদেশের বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। ডিবির টানা অভিযানে কাঁপছে চট্টগ্রাম: উদ্ধার লুটের পিস্তল, মাদকসহ গ্রেফতার একাধিক পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূন:মিলনী সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫৮৫ পঠিত

শুক্রবার ১০ জুন, ২০২২ বিকেল ৩ টায় আবুরখীল অমিতাভ হাই স্কুল মিলনায়তনে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূন:মিলনী সম্মেলন উদযাপনী কমিটি গঠনের লক্ষে আহবায়ক কমিটির সভাপতি স্কুলের ১৯৮০ ব্যাচের প্রাক্তন ছাত্র প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুস্ঠিত হয়।

উক্ত সভায় বিভিন্ন ব্যাচের নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় ৩৫ কৃতি ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ১৯৫৭ ব্যাচের সাধন চন্দ্র বড়ুয়া, ১৯৬০ ব্যাচের প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া, ১৯৬৭ ব্যাচের দেবপ্রিয় বড়ুয়া, নুরুল আমীন, বিনয় ভুষন বড়ুয়া, ১৯৬৩ ব্যাচের বিমল কান্তি বড়ুয়া, ১৯৬৫ ব্যাচের প্রকৌ: পরিতোষ কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা রুপায়ন বড়ুয়া, বিধান চন্দ্র বড়ুয়া সহ আরো অনেক কৃতি প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন।
সকলের বক্তব্যে আগামী ডিসেম্বর শেষ – জানুয়ারী শুরু সময়ের মধ্যে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনঃমিলনী করার জন্য ১০১ জনের কমিটি গঠনকল্পে একটি ৭ সদস্যের “বিষয় নির্বাচনী কমিটি” ঘোষনা করা হয়।
উক্ত কমিটি তাৎক্ষণিক বৈঠকে মিলিত হয়ে ডাঃ উত্তম কুমার বড়ুয়াকে সভাপতি, নুরুল আমীনকে সহ-সভাপতি, অঞ্চল কুমার তালুকদারকে সাধারণ সম্পাদক ও অসীম কুমার বড়ুয়া (অপু)কে অর্থ সম্পাদক করে উদযাপনী কমিটি ঘোষনা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত পদাধিকারীদের সমন্বয়ে “বিষয় নির্বাচনী কমিটি” একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করে দেবেন।
সিদ্ধান্ত গৃহীত হয় যে তাঁরা অতিসত্বর একসাথে বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাজেট, কর্মসূচী সহ যাবতীয় সাংগঠনিক কার্য্যক্রম শুরু করবেন।
আহবায়ক কমিটির সদস্য সচিব রুপায়ন বড়ুয়া কাজলের উপস্হাপনায় স্কুলের প্রধান শিক্ষক অনুপ মহাজন ও পরিচালনা কমিটির সভাপতি ত্রিদিব কুমার বড়ুয়া তপু স্বাগত বক্তব্য রাখেন। সকলকে ধন্যবাদ জানান প্রাক্তন ছাত্র অলক বড়ুয়া।অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী সভায় উপস্থিত ছিলেন ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট