1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বাঁশখালী-১৬ আসনের জনসেবায় নিবেদিত এক নির্ভীক নেতার নাম –মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)

  • সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৩৭ পঠিত

মোহাম্মদ আলবিন চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী-১৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক, জনদরদী নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নির্লোভ জীবনাচার এবং জনকল্যাণে নিবেদিত ভূমিকার জন্য তিনি ইতোমধ্যেই বাঁশখালীর সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) শুধু একজন রাজনীতিক নন,তিনি বাঁশখালী মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এক অভিভাবকতুল্য নেতা। তার নেতৃত্বে বাঁশখালীর শিক্ষা,স্বাস্থ্য,অবকাঠামো এবং কৃষি খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। তার রয়েছে স্বচ্ছ ভাবমূর্তি এবং অপরিসীম জনপ্রিয়তা।বাঁশখালীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা,এমন একজন নেতৃত্ব যিনি হবেন জনতার সত্যিকারের প্রতিনিধি।মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠে এসেছেন। তরুণ সমাজ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিক পর্যন্ত সবাই তাকে কাছে পাচ্ছেন একজন পরামর্শদাতা ও অনুপ্রেরণাদাতা হিসেবে। নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বাঁশখালীকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে চান যেখানে থাকবে কর্মসংস্থান,প্রযুক্তিনির্ভর শিক্ষা,আধুনিক স্বাস্থ্যসেবা এবং একটি নিরাপদ সমাজ ব্যবস্থা।
মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে আমি পথে নেমেছি। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি।
বাঁশখালীবাসী আশাবাদী,আগামী নির্বাচনে মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)যেন জয়লাভ করে তাদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নের নেতৃত্ব দিতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট