1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত!

আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম জেলার উদ্যোগে ইফতার ও নগদ অর্থ বিতরণ

  • সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ১১৮৬ পঠিত

আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে দুঃস্থ মানুষের মাঝে দিনব্যাপী ইফতার ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি পালিত হয়। বাদে জুমা এম এ আজিজ স্টেডিয়ামস্থ সংলগ্ন মাঠে ৩০০জন গরিব মানুষের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ,সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। বাদ আছর জহুর আহমদ চৌধুরীর বাসভবনে ২০০জন গরিব মানুষের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন- নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

সন্ধ্যা ৫টায় ফিরিঙ্গীবাজার এলাকায় ২০০জনের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য, উক্ত সংগঠনের জেলার প্রতিষ্ঠাতা আহবায়ক জনাব জসিম উদ্দিন চৌধুরী ,জেলার সমন্বয়কারী আবদুল হান্নান চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক ও সমন্বয়কারী নাজমুল হুদা শিপন, সদস্য সংগঠন হুমায়ন কবির রোকন , সদস্য সংগ্রহশালা ইকবাল মুর্শেদ, সদস্য সালাউদ্দিন মিন্টু, সদস্য দপ্তর নৃপতি দাশ নিপু, মহানগর সভাপতি সরফরাজ নেওয়াজ রবিন, সাধারণ সম্পাদক বোখারি আজম, বাবুল দত্ত,মুক্তি দাশ,সাইফুদ্দিন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করোনা প্রাদুর্ভাবে গরিব মানুষদের পাশে দাঁড়ানো সকলের কর্তব্য। এমন মহতি আয়োয়্যজনের জন্য আমরা ক’জন মুজিব সেনা নেতৃবৃনন্দকে ধন্যবাদ জানান। নেতারা আশা করেন,মুজিব সেনার মত মহতি কাজে এগিয়ে আসবে অন্যান্য সংগঠনগুলোও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট