1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

আলহাজ আকরামা খাতুনের মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ

  • সময় রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৪২০ পঠিত

মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তাহেরা শারমিন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নাছিরউদ্দিন মাহমুদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. মাঈনুদ্দিন মাহমুদ-এর গর্বিত মাতা ও আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী ও ব্যাংকার মরহুম মোহাম্মদ ওসমান গণির সহধর্মিণী আলহাজ আকরামা খাতুন আজ (৯ জুন) সকাল ৭টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে, বহু নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন রেখে যান।

মরহুমার মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান, সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক লায়ন উজ্জ্বল বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক লায়ন মো. সাজ্জাদ হোছাইন, স ম জিয়াউর রহমান, মো. জসিম উদ্দিন চৌধুরী, এম এ সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, মো. নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ ফোরকান, সদস্য জে বি এস আনন্দবোধি ভিক্ষু এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ বাদে আছর হাইলধর ইউনিয়নের ডা. নাছির উদ্দিন মাহমুদের বাড়ি সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমা আকরামা খাতুনকে দাফন করা হবে। এদিকে মরহুমা আকরামা খাতুনের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশন-চট্টগ্রাম, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা, বঙ্গবন্ধু শিশু একাডেমি চট্টগ্রাম মহানগর শাখা, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ, বেগম সুফিয়া কামাল স্মৃতি পরিষদ চট্টগ্রাম পৃথক পৃথক বাণীতে শোক জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট