1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মিডিয়া এজেন্সি ” মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন” এর শুভ সূচনা আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১ প্রকৃতির অক্সিজেন বনাম কৃত্রিমতার চাপ—কোন পথে আমরা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বর্ষা সামনে রেখে চট্টগ্রামে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু। চট্টগ্রামে শিক্ষার্থী সাজিদ হত্যা প্রধান আসামি রানা গ্রেফতার আনোয়ারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন চন্দনাইশে লায়ন্স ক্লাবের দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় আল্লাহর দান হোটেলে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি

  • সময় সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৬১ পঠিত

সাভারের আশুলিয়ায় আল্লাহর দান হোটেলে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির অভিযোগে রাজীব (২২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (১৫ মে) রাত ১২ টার দিকে আশুলিয়ার নারসিংহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান-৫ নামের দোকান থেকে তাকে আটক করা হয়। বিল্লাল (২৫) নামের আরও একজন ব্যবসায়ী পলাতক রয়েছেন বলে জানা যায়।

আটক রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামের চুন্ন হাওলাদারের ছেলে। আশুলিয়ার বিভিন্ন বাজারে তাদের আল্লাহর দান নামে ৭ টি বিরিয়ানির দোকান রয়েছে।

এছাড়া পলাতক বিল্লাল হোসেন একই এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযোগের ভিত্তিতে ওই দোকানে সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক যান। সেখানে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয় কি না জানতে চান তারা। এসময় আটক রাজীবের চাচাতো ভাই বিল্লাল মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন।

পরে সাংবাদিকদের ওপরে চড়াও হন বিল্লাল। এঘটনায় পুলিশকে খবর দিলে বিল্লাল শটকে পরেন। পরবর্তীতে রাত ১২ টার দিকে দোকানের মালিক রাজিবকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

ওই দোকানের বিরিয়ানি খেয়ে আলমগীর হোসেন নামের এক ক্রেতা সন্দেহ করেন। তাকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন রাজীব ও তার দোকানের কর্মচারীরা।

আলমগীর হোসেন বলেন, বিরিয়ানি খাওয়ার শুরুতেই আমার সন্দেহ হয়। পরে তাদের কিসের মাংস জিজ্ঞেস করলে গরু বলে জানিয়ে রাগারাগি করেন। তাদের মনোভাব দেখে বিরিয়ানি না খেয়ে ১৮০ টাকা দিয়ে চলে যাই।

এই ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। আলামত হিসেবে মাংস এবং হাড্ডি সংরক্ষণ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট