1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

ইতিহাস চর্চায় অধ্যাপক ড. আবদুল করিমের অবদান অপরিসীম ও কালজয়ী

  • সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৫ পঠিত

চট্টগ্রামের কৃতীসন্তান, প্রখ্যাত ইতিহাসবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল করিমের ৯৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (১ জুন ২০২৬) বিকেলে নগরীর খাজা গরীবুল্লাহ শাহ (রাহ.) মাজারের প্রধান গেইট সংলগ্ন এলাকায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ​চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও ইতিহাসের পাঠশালা (দি একাডেমি অব হিস্ট্রি, বাংলাদেশ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক ও বিশিষ্ট ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি, প্রবীণ শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আলহাজ লায়ন শওকত আলী নুর। ​আলোচনা সভায় বক্তারা বলেন, অধ্যাপক ড. আবদুল করিম কেবল একজন শিক্ষক বা উপাচার্যই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাস গবেষণার অন্যতম প্রধান স্তম্ভ ও পথিকৃৎ। বিশেষ করে মধ্যযুগীয় বাংলা, চট্টগ্রামের আঞ্চলিক ইতিহাস, মুদ্রা তত্ত্ব এবং মুসলিম ঐতিহ্য বিষয়ে তাঁর মৌলিক গবেষণা ও উৎস-ভিত্তিক অনুসন্ধান বাংলা অঞ্চলের ইতিহাস চর্চাকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বক্তারা জোর দিয়ে বলেন, ইতিহাস বিকৃতির ভিড়ে ড. আবদুল করিমের বস্তুনিষ্ঠ গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা এবং অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। ​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ​অধ্যাপক হাবিবুর রহমান (প্রাবন্ধিক ও রাজনীতিবিদ), ​এম. নুরুল হুদা চৌধুরী (প্রাবন্ধিক), ​রোটারিয়ান এস. এম. আবদুল আজিজ, ​অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, ​সাবের আহমদ (রাজনীতিবিদ), ​মোহাম্মদ মুরাদ (সাংস্কৃতিক সংগঠক), ​কুতুবউদ্দিন বখতিয়ার (শিক্ষাবিদ ও কবি), ​হাফেজ মীর মোহাম্মদ তাজরিয়ান উল আলম নেওয়াজ, ​মাস্টার আবুল হোসেন (রাজনীতিবিদ), ​স. ম. জিয়াউর রহমান (সংগঠক), ​আকতার হোসেন নেজামী, কবি আসিফ ইকবাল, লেখক নেছার আহমদ খান​অধ্যাপক বশির আহমদ কনক (শিক্ষাবিদ), লেখক এস. এম. ওসমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট