1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা মিরপুরে কুবা ওয়ার্ল্ড মস্কো ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এতিমখানায় শিক্ষা সামগ্রী বিতরণ পটিয়ায় দুই শতাধিক সনাতনী সম্প্রদায়ের মানুষ পেলেন হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার দুর্গোৎসবে বাধা দিতে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি এনামুল হকের চট্টগ্রামে শেখ রাসেলের জন্মদিন পালিত ঢাকায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬৩ তম জন্মদিন পালিত পটিয়ায় দক্ষিণ জেলা এলডিপির  নবগঠিত কমিটির  সংবর্ধনা অনুষ্ঠিত পটিয়ায় ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরে এমপির অভিযোগ বাক্স কর্ণফুলী ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার স্বার্থের বেড়াজালে মানুষ আলমগীর আলম রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা

  • সময় শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৩৮ পঠিত

পটিয়ার স্বনামধন্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ বছরপূর্তি অনুষ্ঠান গতকাল ১৯ জুন শুক্রবার সন্ধ্যা ৬টায় পটিয়ায়্র কর্ণফুলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

“এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে” স্লোগান নিয়ে ১৬ বছর পূর্তির আয়োজনের মধ্যে ছিল কথামালা ও শুভেচ্ছা জ্ঞাপন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্টান।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সিনিয়র সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদক জয়ী বংশীবাদক ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

প্রধান অতিথি এনামুল হক বলেন, পটিয়া শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। পটিয়ার রয়েছে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অনন্য ইতিহাস। আর সে ইতিহাসের ধারাবাহিকতায় পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি ঐতিহাসিক পটিয়ার সে ধারাবাহিকতা নতুন প্রজন্ম শিল্পী ও সংগঠন গুলো রক্ষা করবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, শিক্ষক নেতা ও সংগঠক অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, ঢাকা ব্যাংক পিএলসির সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নুরুল আরশাদ চৌধুরী, শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়ব, সাংবাদিক নেতা আসিফ সিরাজ, ডা. তাসলিম চৌধুরী, কবি ও ছড়াকার মোদাচ্ছের আলী, কবি ও শিশু সাহিত্যিক শিবু কান্তি দাশ, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিৎ মিত্র, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, কবিয়াল আবু ইউছুপ, সংগঠক অধ্যাপক ভগিরৎ দাশ, দৃষ্টি চট্টগ্রাম এর সভাপতি মাসুদ বকুল, তারুণ্যের উচ্ছ্বাস এর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, প্রত্যয়ের নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ, এস এম হারুনর রশীদ, আনোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা রাজু, মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মীর এরশাদুর রহমান, এপেক্স বাংলাদেশ এর সেবা পরিচিত লিয়াকত আলী, জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান, সাংবাদিক কাউসার আলম, মুজিবুল হক, সঙ্গীত শিল্পী রুম্পী চৌধুরী, মনজুর আহম্মেদ, তপা গুহ, বিশ্বজিৎ সিংহ, সমীর দে, চিত্রশিল্পী হামেদ হাসান, নয়ন দে, রাজন দে সহ চট্টগ্রাম ও পটিয়ার বিভিন্ন শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের গুণীজন। ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে লোকশিল্পে অবদান রাখার জন্য কবিয়াল আবু ইউছুপ ও সংস্কৃতি কর্মকাণ্ডে অবদান রাখার জন্য অধ্যাপক ভগিরৎ দাশকে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠন চর্চায় অবদান জন্য প্রত্যয়ের সদস্য জয় শীল, নিতাই পদ নাথ, হৈমন্তী দে, নীহারিকা পাল ও মনিষা কে সেরা সংগঠক পুরষ্কার প্রদান করা হয়। কথামালার ফাঁকে পুরো অনুষ্ঠান জুড়ে দলীয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও তবলার লহড়া পরিবেশন করেন প্রত্যয়ের শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট