1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য পেলেন রীমা পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া

ইপিজেড থানার নতুন অফিসার ইনচার্জ আব্দুল করিম যোগদান করায় বিএমএসএফ”র বন্দর জোন কমিটির শুভেচ্ছা বিনিময়

  • সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৬৮৭ পঠিত

মোঃ শহিদুল ইসলাম:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে সিটি এসবির আব্দুল করিম যোগদান করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ”র) চট্রগ্রাম বন্দর জোন কমিটির পক্ষ থেকে অফিসার ইনচার্জ আব্দুল করিম,ও পুলিশ পরিদর্শক নুরুল বাসারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চট্রগ্রাম বন্দর জোন কমিটি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ”র বন্দর জোন কমিটির,সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এস কে আহমেদ সাকিল।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম শহিদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর জোন কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক সরজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার, মোঃ রিয়াজ উদ্দিন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর জোন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক তালাশ টাইমস্ এর স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান।

ফুলের শুভেচ্ছা শেষে ইপিজেড থানা নতুন অফিসার ইনচার্জ আব্দুল করিম এর সাথে সাক্ষাৎকালে তিনি বলেন,ইপিজেড থানা এলাকায় আমি নতুন যোগদান করেছি সেক্ষেত্রে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন,বিশেষ করে মাদক জুয়ার ব্যাপারে আপনারা কোন সুপারিশ করবেন না।আমি আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে ইপিজেড এলাকার জুয়া
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ/ ওসি
আব্দুল করিম।

অফিসার ইনচার্জ আব্দুল করিম, আরও বলেন, ইপিজেড থানায় সকল শ্রেণী পেশার মানুষের জন্য আমার দরজা খোলা,যে কেউ এসে সমাস্যার কথা বলতে পারবেন। প্রতিটি নাগরিক-ই থানার সকল সেবার আওয়াতায় আসবেন,এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য যেকোন পরিস্থিতিতে আমি কঠোর হবো। অপরাধ করে কেউ পার পাবে না।সর্বপরি ইপিজেডকে শাস্তির ইপিজেড গড়তে সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন,নবাগত অফিসার ইনচার্জ/ওসি আব্দুল করিম

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট