1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর মাদার্শায় ৪৮তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সুন্নী সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন হেভেন সিটি শপিং মল এ টটস হেভেন এর অনুষ্ঠানিক যাত্রা চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর অজপাড়া গাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন দুই বোন তৃষা ও তিস্তা সঙ্গীত নিয়ে যেতে চান অনেক দুর

এক ইজি বাইকে ২২ শিক্ষার্থী

  • সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৬৫ পঠিত

জয়পুরহাটে কালাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণে কোমলমতি শিক্ষার্থীদের ব্যাটারিচালিত অটোরিকশার ভিতরে ও ছাদে করে ঝুঁকিপূর্ণভাবে চড়িয়ে নিয়ে গেলেন শিক্ষকরা। বুধবার দুপুরে জয়পুরহাট- বগুড়া মহাসড়কে দেখা যায় একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

জানা গেছে, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সারা দেশের ন্যায় জয়পুরহাটে কালাইয়ে ইউনিয়ন ভিত্তিক খেলা বুধবার থেকে শুরু হয়েছে। উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের মোট ৫ টি সরকারি স্কুলের খেলা শুরু হয় হয় কালাই পৌরসভার ডিগ্রী কলেজ মাঠে। সেখানে একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রথম ধাপে খেলা হয় একই ইউনিয়নের বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে। খেলায় একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদেরকে ১ (এক) শূন্য গোলে পরাজিত করে। অন্যদিকে মেয়েরাও একই বিদ্যালয়ের ছাত্রীদেরকে ৪ (চার) শূন্য গোলে পরাজিত করে। ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণে খেলা শেষে ব্যাটারি চালিত ইজিবাইকের গাড়ির ভিতরে এবং ছাদে করে ঝুঁকিপূর্ণ ৎভাবে প্রায় ২০ জন কোমলমতি শিক্ষার্থীরা বিজয় উল্লাস করে মুখে শ্লোগান এবং দুই হাতে করতালি দেওয়া অবস্থায় নিয়ে গেলেন শিক্ষকরা।

ব্যাটারিচালিত ইজিবাইকের গাড়ির ড্রাইভার রেজাউল ইসলাম জানান, ওই স্কুলের শিক্ষকরা তার ইজিবাইক ২শ টাকা ভাড়া করে বিদ্যালয়ে পৌছে দিতে বলেন। একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা রানী জানান, দ্বিতীয় রাউন্ডের খেলায় ব্যাস্ত থাকায় শিক্ষার্থীরা নিজ উদ্দেশে রওনা দেয়।

কালাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এমন ঘটনা যেন না আর না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট