1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার

উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে – এরশাদ উল্লাহ এমপি

  • সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬২ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, “দেশের স্বার্থে, দেশের কল্যাণে এবং দেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টাই হতে হবে আমাদের প্রধান শক্তি। কারণ অনৈক্য আমাদের সক্ষমতা ও সম্ভাবনাকে দুর্বল করে দেয়।”

বুধবার (৪ মার্চ) বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, “সাংবাদিক সমাজ যদি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশে সহায়ক ভূমিকা পালন করেন, তাহলে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।”

উপজেলা বিআরডিবি হল রুমে বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরে সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, প্রচার সম্পাদক শহীদুল আলম, পৌর বিএনপি আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু, আবু আকতার, উপজেলা জামায়াতের আমীর ডা.খোরশেদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী। এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী।সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী সদস্য এমএ মান্নান ও সদস্য রবিউল হোসাইন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট