1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা বন্দর তৈয়্যবিয়া মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন শাহ আমানতে আরও ৪ ফ্লাইট সহ মোট ১০৯ টি ফ্লাইট বাতিল বোয়ালখালীতে হকখালী খাল খনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাসাস এর ইফতার মাহ‌ফি‌লে ভু‌মি ও পার্বত‌্য জেলা বিষয়ক মন্ত্রী ব‌্যা‌রিষ্টার মীর মোহাম্মদ হেলাল উ‌দ্দিন। কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রামের নিউ চান্দগাঁও আবাসিক এলাকা বহদ্দারহাটে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিক্ষিকা জান্নাতুল মারজান ও নবম শ্রেণির শিক্ষার্থী নুসাইবা আফরোজ এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনের সভাপতিত্বে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর সুমঙ্গল মুৎসুদ্দী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মিহরাজ রায়হান।
বিশেষ অতিথি ছিলেন সিডিএ নিউ চান্দগাঁও আ/এ, কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর মোঃ এমদাদ উদ্দীন চৌধুরী, কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম, শিক্ষক মোঃ ইউনুছ, মোঃ শাহীন, মোঃ আব্দুস শাকুর, হাসানুল বান্না, মোবারক হোসেন, আঁখি বড়ুয়া, তাসলিমা আক্তার, মরিয়ম বেগম, রিফাত ফারজানা, আইরিন আক্তার, জান্নাতুল ফেরদৌস, নাজরাতুল মামুর, তাসনোভা তাহরিন, মিতু বড়ুয়া, নুমাইতুল জান্নাত, জয়নাব বেগম প্রমূখ। বক্তরা তাদের বক্তব্যে, “প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সৎ মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।” অনুষ্ঠান শেষে অতিথিরা মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট