1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

পটিয়ার হুলাইনে আজিম ভান্ডার দরবার শরীফে শাহ সুফি আব্দূল আজিম মাইজভান্ডারী (ক.) এর ওরশ সম্পন্ন

  • সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪১২ পঠিত

 

মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

ধর্মীয় ভাবগাম্ভীর্যে আজিম ভান্ডার দরবার শরীফে বার্ষিক ওরশ অনুষ্ঠিত।

চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইনস্থ আজিম ভান্ডার দরবার শরীফে আধ্যাত্মিক সাধক হযরত শাহ সুফি আব্দূল আজিম মাইজভান্ডারী (ক.) এর বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (৭ মার্চ) দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।

হযরত শাহ সুফি আব্দূল আজিম মাইজভান্ডারী (ক.) ছিলেন আপাদমস্তক মাইজভান্ডার দরবার শরীফের একনিষ্ঠ সেবক ও দরবারের প্রেমে ফানা। তিনি ফানাফিশ শাইখ, খলিফায়ে গাউসুল আজম বাবাভান্ডারী (ক.) এর ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে আধ্যাত্মিক সাধনায় নিজেকে উৎসর্গ করেছিলেন। পাশাপাশি তিনি বাবাভান্ডারী কেবলার সহোদর সুলতানুল মোশায়েকীন, রইছুল মোতায়াক্কেলীন মওলানা শাহ সুফি ছৈয়দ আব্দুল ওহাব মাইজভান্ডারী (ক.) এর আমৃত্যু ছায়াসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর আধ্যাত্মিক জীবন, মানবসেবা ও ইসলামের সঠিক আদর্শ প্রচারে অবদান আজও অনুসারীদের মাঝে স্মরণীয় হয়ে আছে।

 

ওরশ উপলক্ষে সকাল থেকেই আজিম ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে ভক্ত, আশেকান ও মুরিদানদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্ত ও অনুসারীরা এ আধ্যাত্মিক মিলনমেলায় অংশগ্রহণ করেন। কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির আজকার, কিয়াম, আলোচনা সভা ও মোনাজাতসহ নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন পরিচালিত হয়।

 

আজিম ভান্ডার দরবার শরীফের প্রধান উপদেষ্টা কামরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশ শরীফের মূল আয়োজন উদ্বোধন করেন হযরত শাহ সুফি আব্দূল আজিম মাইজভান্ডারী (ক.) এর দৌহিত্র ও আজিম ভান্ডার দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসাইন রাসেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হযরত শাহ সুফি আব্দূল আজিম মাইজভান্ডারী (ক.) ছিলেন একজন সত্যিকারের আধ্যাত্মিক সাধক ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবতার চর্চা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আজম, মুর্শিদে বরহক রাহমানু শরিয়ত পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ ইকবাল ফজল আল হাছানী আল হোসাইনী আল মাইজভান্ডারী (মাঃজিঃ আঃ)। তিনি তার বক্তব্যে বলেন, আধ্যাত্মিক সাধকরা মানুষের হৃদয়ে আল্লাহ ও রাসুলের প্রেম জাগ্রত করেন। হযরত শাহ সুফি আব্দূল আজিম মাইজভান্ডারী (ক.) এর জীবন ও কর্ম সেই আধ্যাত্মিক সাধনার উজ্জ্বল উদাহরণ।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক শাহজাদা ডা. সৈয়দ মওলানা এয়াকুব আলী শাহ আল কাদেরী আল মাইজভান্ডারী, সাজ্জাদানশীন, সুলতান ভান্ডার দরবার শরীফ, কর্ণফুলী, চট্টগ্রাম। তিনি বলেন, মাইজভান্ডারী তরিকার মূল শিক্ষা হলো মানবপ্রেম, সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠা। হযরত শাহ সুফি আব্দূল আজিম মাইজভান্ডারী (ক.) তাঁর জীবন দিয়ে সেই শিক্ষা বাস্তবায়ন করে গেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফজলুল কাদের চৌধুরী, নূর কাদের চৌধুরী, মওলানা হারুনুর রশীদ, মওলানা নুরুল আজিজ, মওলানা ওমর ফারুক, মোহাম্মদ ইউনুচসহ আরো অনেকে। তারা তাদের বক্তব্যে হযরত শাহ সুফি আব্দূল আজিম মাইজভান্ডারী (ক.) এর আধ্যাত্মিক জীবন, মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আগত ভক্ত ও অনুসারীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ওরশ শরীফে হাজারো ভক্তদের অংশগ্রহণে পুরো দরবার প্রাঙ্গণ আধ্যাত্মিক আবহে মুখর হয়ে ওঠে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট