1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য -লায়ন মোঃ আবু ছালেহ্ জুয়েল শাহ আলমের দাপটে বায়েজিদে নিরাপত্তা সংকট, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরের সাধক এস. এম. ফরিদ আমাদের সাংস্কৃতিক বিবেকের অংশ” এস এম ফরিদ এর স্মরণ সভায়—উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম চন্দনাইশে এমপি জসীম উদ্দীন আহমেদের মানবিক কার্যক্রম হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ চন্দনাইশে পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন চন্দনাইশে যুবদলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এমপি জসীম উদ্দীন আহমেদ

ঐতিহ্যবাহী চট্টগ্রামের ‘জব্বারের বলীখেলায়’ টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

  • সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫১৬ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোটারঃ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘আব্দুল জব্বারের বলীখেলায়’ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রায় ২৩ মিনিটের লড়াই শেষে আয়োজক কমিটি শরীফকে বিজয়ী ঘোষণা করে। অন্যদিকে রানার্সআপ হন একই জেলার রাশেদ বলী।

বেলা সাড়ে পাঁচটায় শুরু হওয়া ফাইনালে অংশ নেন বাঘা শরীফ ও রাশেদ বলী। গতবারের মতো এবারও এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। আগেরবারও জয়ী হন বাঘা শরীফ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিকেল চারটায় খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

বিকেল থেকেই লালদীঘি মাঠ ছিল উপচে পড়া দর্শকে ভরা। ঢোল–করতালির তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ। বলীর লড়াইকে ঘিরে পুরো লালদীঘি এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা, যা এই ঐতিহ্যবাহী আয়ো​_জনকে আরও রঙিন করে তোলে।

জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, বলীখেলার ১১৬তম আসরে এবার রেজিস্ট্রেশন করেছেন ১৪৭ জন বলী। জাতীয় পর্যায়ের বলীরাও এবারের আসরে অংশ নেন।

তিনি আরও বলেন , গত বছর অংশ নিয়েছিলেন ৮৪ জন বলী। সেবারই প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন কুমিল্লার হোমনা উপজেলার ফরিদ, যিনি স্থানীয়ভাবে ‘বাঘা শরীফ’ নামে পরিচিত। রানার্সআপ হয়েছিলেন রাশেদ, আর তৃতীয় হন খাগড়াছড়ির সৃজন চাকমা।

উল্লেখ্য, প্রায় ১১৫ বছর আগে চট্টগ্রাম শহরের বদর পাতির বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে এই বলি খেলা শুরু করেন। এরই ধারাবাহিকতায় সেই থেকে আজ পর্যন্ত প্রতিবছর ১২ বৈশাখ এই বলি খেলা অনুষ্ঠিত হয়। এবার বলি খেলার আসর হচ্ছে ১১৬ তম আসর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট