1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালি খানখানাবাদ এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ , খাদ্য বিতরণ, কোরআন বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ

চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৬ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে সাতকানিয়া ধর্মপুর হামদাদ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
গতকাল ১৮ ফেব্রুয়ারি বিকালে সাদেক মোহাম্মদ পাড়া সংলগ্ন মাঠে সাদেক মোহাম্মদ পাড়া কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে সাতকানিয়া ধর্মপুর হামদাদ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল পরিমাণ আতস বাজি ফুটিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঘণ্টাকাল ব্যাপি ফাইনাল খেলার। দ্বিতীয়ার্ধে ফকরুল ১ম গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর দলের সোহান ২য় গোলটি করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। খেলায় বিজয়ী দলের মো. ইউসুফ সোহান সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা, বিজিত দলের আকিব সেরা গোলরক্ষক নির্বাচিত হন। ২য় বারের মতো এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মদিনা প্রবাসী লায়ন রফিকুল ইসলাম, উদ্বোধক ছিলেন চন্দনাইশ পৌরসভার কর্মকর্তা মো. আজম খান, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মো. আবদুর রহিম, আবু তালেব হিরু, আবদুল হাকিম। ধারা ভাষ্যকার আবদুল মান্নান আজাদ ও মাসুদ পারভেজের সঞ্চালনায় আলোচনা অংশ নেন আজম চৌধুরী, মনজুর মোরশেদ, মো. রাফি, আরিফুল ইসলাম, বাবুল দেবনাথ, বাদল দেবনাথ, মো. মঈন উদ্দীন, মো. মোরশেদ, আবু জাফর, মো. হোসেন, আবদুল হাকিম, হেলাল আকবর, দিদার হোসেন, জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপি ও ১৮ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। বিজিত দলকে রানার ট্রপি ও ১২ হাজার টাকা প্রাইজ মানি দেয়া হয়। খেলা পরিচালনায় ছিলেন আমিনুল ইসলাম মাস্টার ও মো. হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট