1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাঘঘোনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ সীতাকুণ্ডে এক চল্লিশ মাদ্রাসা ও এতিম খানায় খেজুর বিতরণ বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমিরাতে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

করোনার প্রথম ডোজ টিকা বন্ধ, ২৬ ফেব্রুয়ারির পর শুধু মিলবে দ্বিতীয় ডোজ ও বুস্টার

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১৬ পঠিত

আগামী ২৬ ফেব্রুয়ারি এক দিনেই সারাদেশে এক কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে বিশেষ ক্যাম্পেইনে ‘একদিনে এক কোটি’ কোভিড-১৯ টিকা দেয়ার কার্যক্রম পরিচালিত হবে। এরপর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ কার্যক্রম আরও গতিশীল করা হবে।

মহাপরিচালক বলেন, ‘তখন আমরা দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবো। কাজেই যারা এখনও করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেননি, তারা বিলম্ব না করে নিকট টিকাদান কেন্দ্র থেকে টিকা নিয়ে নিন।”

অধ্যাপক খুরশীদ আলম বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, যারা করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার কম। এই অবস্থায় সবাইকে আহ্বান করছি, সবাই করোনার টিকা নিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটি ৯ লাখ ১১ হাজারের বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের মত। এদের মধ্যে ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ ও ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট