1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

কাট্টলি থেকে ধরা পড়লো সেই ভুঁয়া এফসিপিএস ডাক্তার ওয়ার্ড বয় খোরশেদ

  • সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৫৮ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রামঃ

কাট্টলি থেকে ধরা পড়লো সেই ভুঁয়া এফসিপিএস ডাক্তার ওয়ার্ড বয় খোরশেদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন তিনি। হয়ে গেলেন এফসিপিএস ডাক্তার। ফার্মেসীতে চেম্বার খুলে রোগী দেখার সময় খোরশেদ আলম নামের এই ভুঁয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১টার সময় কর্নেল জোন্স রোডের কাট্টলি মেডিকেল হল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আকবরশাহ্ থানার ওসি মো.জহির হোসেন।

গ্রেপ্তারকৃত মো. খোরশেদ আলম (৪২) হাটহাজারী উপজেলার আব্দুর রহিমের ছেলে। তিনি নগরীর সরাইপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

আকবরশাহ্ থানার ওসি মো.জহির হোসেন জানান, নিজেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছে বলে পরিচয় দিত খোরশেদ আলম। নামের পাশে লিখতেন এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজী) ডিগ্রী। কিন্তু আটকের পর জিজ্ঞাসাবাদে এসবের কোন ডকুমেন্ট প্রদান করতে পারেননি তিনি। পরে স্বীকার করেন তিনি প্রকৃতপক্ষে অষ্টম শ্রেনী পাশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন।

উল্লেখ্য, খোরশেদকে ইতিপূর্বে ২০১৭ সালে মাগুরায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমাণ আদালত এক বৎসরের কারাদণ্ড প্রদান করে। এর আগে ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত আরও ৬ মাসের দণ্ড দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট