1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানী ঢাকা শহরকে অচল করে তুলতে মরণফাঁদ অটোরিকশাই যথেষ্ট পটিয়ায় মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে: এনামুল হক এনাম এমপি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ উদযাপন দুর্গাপূজায় কালিকা প্রসাদ স্মরণে রঙিনের কণ্ঠে ‘ঢাকের বোলে বাংলা দোলে’ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

কাতারে গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের উছাইওয়াং-এর সাফল্য

  • সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭৫ পঠিত

মোহাম্মদ শাহনেওয়াজ

বান্দরবান জেলা প্রতিনিধিঃ
২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনের ১২ তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের গণিত টিম। এ দলের একজন সদস্য বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা। এই প্রতিযোগিতায় সে রৌপ্য পদক অর্জন করে।
এবছরই কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা প্রথমবার ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করে। এতে জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার জন ছাত্র। পরবর্তীতে আন্তর্জাতিক আসরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা। তার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, উছাইওয়াং ক্লাসের শেষে সুযোগ পেলেই গণিত প্র্যাকটিস করে। আমরা তার আরো সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি একটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এই স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে। বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাভক হলেন তার মা এবং নানি। তারা উছাইওয়াং-এর অর্জনের জন্যে স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্কুলে ভর্তি না হলে উছাইওয়াং এ পর্যন্ত আসতে পারত না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট