1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক” জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট

গণ-অভ্যুত্থান ঘটিয়ে সরকার পতন বিএনপির দিবা স্বপ্নঃ ওবায়দুল কাদের 

  • সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৮০৫ পঠিত

গণ-অভ্যুত্থান ঘটিয়ে সরকার পতন বিএনপির দিবা স্বপ্ন ও রঙ্গিন খোয়াব বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘৯০ এবং ২০২১ এর পটভূমি এক নয় বলেও তিনি বিএনপিকে সতর্ক করেন। গতকাল মঙ্গলবার(১২ অক্টোবর) তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

‘সরকারকে আর সময় দেওয়া যায়না’- সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে ? সরকারকে সময় দিয়েছে দেশের সংবিধান ও জনগণ। আর সকল ক্ষমতার মালিক সর্বশক্তিমান আল্লাহ ও ভোটাররা।
বিএনপি জাতীয় প্রেসক্লাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, তারা প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। প্রেসক্লাবের ভেতরে রাজনৈতিক সভা-সমাবেশ করছে; যা অগ্রহণযোগ্য।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।  তিনি বলেন, ইউপি নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীদের নাম পাঠানো হচ্ছে। এতে কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ পেয়েছি। যারা এসব অনিয়মের সাথে জড়িত তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট