1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য পেলেন রীমা পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া

গাউসিয়া কমিটি’র কাফন-দাফন কার্যক্রম আজ বিশ্বব্যাপী সমাদৃত ও প্রশংসিত -অধ্যক্ষ অছিয়র রহমান আলকাদেরী

  • সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৮১২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

গাউসিয়া কমিটি বাংলাদেশ ফকিরচিল্লাহ
ইউনিট ও ফকিরচিল্লাহ জামে মসজিদের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্টাতা,বিশ্বের সর্ববৃহৎ ঐতিহাসিক জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা’র প্রবর্তক, গাউসে জমান, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, আওলাদে রাসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ)’র সালানা ওরস মোবারক উপলক্ষে খতমে কুরঅান মজীদ, খতমে শে’ফা শরীফ, খতমে দু’য়া-এ ইউনুস শরীফ, খতমে গাউসিয়া শরীফ , মিলাদ-কিয়াম, অালোচনা, জিকির-আযকার, দোয়া-মুনাজাত ও অাজিমুশশান মিলাদ মাহফিল” ২০ জিলহজ্ব, শনিবার, কুলগাঁও ফকিরপাড়াস্থ ফকিরচিল্লাহ জামে মসজিদে মুফতিয়ে আহলে সুন্নাত,ওস্তাজুল ওলামা, চট্টগ্রাম জামেয়া অাহমদিয়া সুন্নিয়া অালিয়ার মান্যবর অধ্যক্ষ হযরতুল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান অালকাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান বক্তা ছিলেন- মুজাহিদে মিল্লাত, বিশিষ্ট আলেমেদ্বীন,অাল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান আলকাদেরী , বিশেষ বক্তা ছিলেন ফকিরচিল্লাহ জামে মসজিদের খতিব হযরত আল্লামা সৈয়দ মনির উদ্দীন আলকাদেরী ও গুলবাগ জামে মসজিদের খতিব হযরত আল্লামা সৈয়দ মাসউদুর রহমান হোসাইন অালকাদেরী।

মাহফিলের সভাপতি জামেয়ার অধ্যক্ষ মহোদয় হুজুর কেবলা অাল্লামা তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি অালাইহির বিভিন্ন অবদান উল্লেখ করে বলেন- শরিয়ত-তরিকত প্রসারে, ইসলামী শিক্ষা ও মূল্যবোধ বিস্তারে হুজুর কেবলার অবদান অাজীবন অবিস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ১২ই রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেশে প্রবর্তন করে কোটি মুমিনের হৃদয়ে কিয়ামত পর্যন্ত তিনি বেঁচে থাকবেন।
করোনা মহামারীর কারণে দুনিয়ার সব কিছু বন্ধ হলোও ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হুজুর কেবলাসহ আউলিয়ায়ে কেরামের স্মরণ-জিকির বন্ধ নাই।

তিনি আরো বলেন- হুজুর কেবলা সুন্নাতে রাসূলের ওপর পরিপূর্ণ পাবন্দ ছিলেন এবং এখলাস বিশুদ্ধ ছিলো বিধায় তারঁই প্রতিষ্টিত গাউসিয়া কমিটি বাংলাদেশের কাফন-দাফন কার্যক্রম আজ বিশ্বব্যাপী সমাদৃত ও প্রশংসিত। করোনাকালে গাউসিয়া কমিটির সেচ্চাসেবক ভাইদের জন্য সকলে বেশিবেশি দোয়া করবেন।নামাজ-কলমা ইত্যাদি যথাসময়ে আদায় করতে সকলের প্রতি অনুরোধ করেন। সুন্দরভাবে মাহফিল আয়োজন করায় গাউসিয়া কমিটি ফকিরচিল্লাহ ইউনিটকে তিনি মোবারকবাদ জানান।
এতে আরো উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি বায়েজিদ থানার সেক্রেটারি আলহাজ্ব সৈয়্যদ হাবিবুর রহমান,মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়্যদ আব্দুর রহমান, সেক্রেটারি খন্দকার এরশাদুল আলম হিরা,মসজিদে রাহমানিয়া গাউসিয়ার খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদদীন, ফকিরচিল্লাহ মসজিদের পেশ হাফেজ সৈয়দ আবুল মনসুর, মাওলানা জাহাঙ্গীর, হাফেজ সৈয়্যদ আরমান,হাফেজ সৈয়্যদ আরিফুর রহমান, সাইফুল করিম বাপ্পা, সৈয়দ আমিনুল ইসলাম আরফাত, শায়ের সৈয়্যদ খলিলুর রহমান, হাফেজ আসিফ, প্রমুখ।

পরে সালাতুস সালাম ও প্রধান অতিথির দোয়া-মুনাজাত এবং তাবারুকাত বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট