1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন আমার জীবনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি -মিল্টন বিকাশ দাশ আনোয়ারা পরৈকোড়ায় শ্রী শ্রী শীতলা মন্দিরে অষ্টপ্রহর মহোৎসব উদযাপন। সীতাকুন্ডে ক্লসিক কালেশন ও পোশাক বাজারকে জরিমানা চন্দনাইশে হাফেজনগর দরবার শরীফ সৈয়দ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (সা:) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ খাল খনন কর্মসূচি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ 

গোবিপ্রবির বাজেট কমে গেল ৩৪ কোটি টাকা, শিক্ষার্থীদের ক্ষোভ

  • সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৩০ পঠিত

তোষাদ রায়হান:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের বাজেট ৩৭ কোটি থেকে কমিয়ে ৩ কোটিতে আনা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত বাজেট ৩৩ কোটি ৯৯ লক্ষ টাকা হ্রাস করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত যে বাজেট ঘোষণা করেন তাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এ পরিমাণ বরাদ্দ উল্লেখ করা হয়।বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৩৭ কোটি ৪ লাখ টাকার বাজেট বরাদ্দ ছিল। কিন্তু চলতি অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩ কোটি ৫ লাখ টাকায়। বাজেট কমার ফলে চলমান প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ কার্যক্রম স্থগিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও ল্যাবরুম সংকট দূর করার এবং শিক্ষার্থীদের আবাসিক সুবিধা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়ার কথা ছিল। বাজেট বড় আকারে কমে যাওয়ার ফলে অধিকতর উন্নয়ন প্রকল্পের তৃতীয় ধাপে যে কাজ হওয়ার কথা ছিল তা বন্ধ হওয়ার আশঙ্কা করে ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা।সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে মো. সাইমুন কায়সার নামের এক শিক্ষার্থী বলেন, “অন্যান্য একটি বিশ্ববিদ্যালয় ৩০০ কোটি টাকা পাচ্ছে, আর আমরা পাচ্ছি মাত্র ৩ কোটি টাকা! দেওয়ার দরকারই ছিল কী? এই বাজেট দিয়ে আমরা উন্নয়ন কীভাবে আশা করবো?”অতিদ্রুত বাজেট বৃদ্ধির দাবি জানিয়ে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স অন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে তুলনায় কম। ফলে এখানে এখনো ভালোভাবে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন অনুসারে হয়নি। এখানে এখনো ক্লাস, ল্যাব রুম সংকট ব্যাপক আকারে। নতুন একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন। এখানে মাত্র ১৬% শিক্ষার্থীর আবাসিক সুবিধা আছে। আবাসিক সুবিধা বৃদ্ধির জন্য নতুন হল নির্মাণ করা প্রয়োজন। এদিকে এত শিক্ষার্থী তবু নেই জিমনেসিয়াম, নেই টিএসসি, নেই ভালো মেডিকেল সেন্টার। ফলে যেখানে আমাদের উন্নয়ন প্রকল্পে সব থেকে বেশি বাজেট পাওয়ার কথা ছিল সেখানে আমাদের দেওয়া হচ্ছে সবচেয়ে কম। এমন বৈষম্য আমরা মেনে নিব না।বৈষম্যের বাজেট পরিবর্তনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যদি আমাদের অধিকতর উন্নয়ন প্রকল্পের বাজেট বৃদ্ধি না করা হয় আমরা তীব্র আন্দোলন করে আমাদের দাবি আদায় করে আনবো।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট