1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

আমিরাতের ২ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু

  • সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৮৭ পঠিত

মোহাম্মদ আরমান চৌধুরী
আরব আমিরাত প্রতিনিধি

আমিরাতের ২ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুযরু
দেশের সঙ্গে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি পরীক্ষা কেন্দ্রে এইচএসসির প্রথম পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। আবুধাবির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আমিরাতের রাজধানীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ কনস্যুলেটরের তত্ত্বাবধানে উত্তর আমিরাতে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় কমিউনিটি স্কুল রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩১ জন বিজ্ঞান বিভাগের এবং ৬ জন বিজনেস স্টাডিস বিভাগের পরীক্ষার্থী আছেন।

৩৭ জন নিয়মিত এবং ৬ জন অনিয়মিত পরীক্ষার্থী বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কিরণ আক্তার। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দূতাবাসের লেবার কাউন্সিলার মোহাম্মদ উল্লাহ খাঁন আবুধাবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় নিয়োজিত ছিলেন।
অন্যদিকে বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে উত্তর আমিরাতে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় কমিউনিটি স্কুল রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ স্কুল এন্ড কলেজ হতে এবার এইচএসসি পরীক্ষার নিয়মিত ও অনিয়মিত সহ মোট ৩০ জন পরীক্ষার্থী অংশ নেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের জ্যৈষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট