1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীতাকুন্ডে ঈদুল ফিতরকে ঘিরে প্রশাসনের মতবিনিময় ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু “জিহাদ বা যুদ্ধ” মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব ) বাঘাইছড়িতে রমজান উপলক্ষে দুরছড়ি বাজারে মোবাইল কোর্ট। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় এক অনন্য অবদানকারীর নাম পটিয়ার মীর আবুল হোসেন মাষ্টার -আলমগীর আলম। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

  • সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৫৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হুকুমের আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে নিহত তানভীর ছিদ্দিকীর চাচা মো. পারভেজ নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

তানভীর ছিদ্দিকী (১৯) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া নয়াপাড়ার নুর আহম্মেদ বাড়ির বাদশা মিয়ার ছেলে। গত ১৮ আগস্ট নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে হত্যা করা হয়। তার সহপাঠী ও বন্ধুরা সেসময় অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে হত্যা করেছে।

এ ঘটনায় শুক্রবার রাতে দায়ের করা হত্যা মামলায় শেখ হাসিনা ও মহিবুল হাসান চৌধুরী নওফেল ছাড়াও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনজন কাউন্সিলরসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট